anb24.net
প্রকাশ : Nov 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সরকারি স্বীকৃতি পেল অল সোসাইটি ফাউন্ডেশন, নেতৃত্বে নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক | এএনবিটোয়েন্টিফোর ডট নেট 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অধীনে আনুষ্ঠানিক নিবন্ধন সনদ পেয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অল সোসাইটি ফাউন্ডেশন’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় থেকে সংগঠনটির নিবন্ধন সনদ গ্রহণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সবার সংবাদ নিউজের সম্পাদক ও প্রকাশক মো. সরওয়ার হোসেন মোল্লা।


নিবন্ধন সনদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠাতা সভাপতি মো. সরওয়ার হোসেন মোল্লা বলেন, ২০১৯ সাল থেকে অল সোসাইটি ফাউন্ডেশন ধীরে ধীরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় আজ সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে সংগঠনটি নতুন এক মাইলফলক অর্জন করেছে। এ অর্জন সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, ফাউন্ডেশনের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন, উপজেলা ও জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে চাই।


এদিকে, সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. রাসেদ হাওলাদার, প্রচার সম্পাদক মো. রনি, কোষাধ্যক্ষ মো. আব্দুল গফুর, দপ্তর সম্পাদক মো. হানিফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তমাল হোসেন এবং নির্বাহী সদস্য মো. বায়েজিদ হোসেন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. সাইফুল ইসলাম, এস এম ফারুক, কাজী মাইনুল ইসলাম আজাদ, মো. মাহফুজুর রহমান, মো. জহিরুল ইসলাম সোহাগ, মো. মিরাজ হোসেন, মো. আব্দুল্লাহ (জনি), মো. জাহিদুল ইসলাম বাপ্পি, মো. জাহিদ হাসান, মো. সাকিল হোসেন, মো. বাবর, টুটুল সরদার ও আবির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

সংগঠন সূত্রে জানা গেছে, ৩০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।


অল সোসাইটি ফাউন্ডেশন ভবিষ্যতে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, যৌতুকবিরোধী প্রচারণা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চায়।

সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে অল সোসাইটি ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

আজ ঢাকায় আত্মপ্রকাশ হচ্ছে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

ঢাকায় ‘মানবদীপ্তি’র আত্মপ্রকাশ, নেতৃত্বে অ্যাডভোকেট হাবিবুল

6

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

7

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন

8

Frontline Bangladesh-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মনোনীত

9

২৫ লাখ টাকার জালিয়াতি মামলায় কারাগারে শামীম আল মামুন বাদল

10

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ

11

আনন্দপুরের ঐক্যের বার্তা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে এ ক

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধ

16

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

17

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20