anb24.net
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

মোঃ শাহজাহান বাশার 

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের চূড়ান্ত শুনানি শেষ হলে মঙ্গলবার রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেন আদালত। মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পড়া শুরু করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মামলার বিবরণে জানা যায়, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, অপরাধের ঘটনা আড়াল করতে সোহেল শিশুটিকে গলা কেটে হত্যা করেন এবং পরে মরদেহ খণ্ডিত করেন। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি।

ঘটনার সময় পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির চিৎকার শুনলেও তা নিজের সন্তানের আর্তনাদ বলে বুঝতে পারেননি। পরে পাশের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় শিশুটির খণ্ডিত মরদেহ। মর্মান্তিক এ হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দেয়।

এ ঘটনায় পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ২১ মে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল।

গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। পরদিন এক দিনেই ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেন আদালত। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায়, ৭ জুন বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার—উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

পরবর্তী সময়ে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন।

হাইকোর্টের আজকের রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকলেও তার স্ত্রী স্বপ্না আক্তার খালাস পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

এস ইসলামের মালিক শফিকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, টাকা ফে

7

ধর্মীয় উগ্রবাদ রোধে কার্যকর পদক্ষেপ না নিলে বড় বিপর্যয় আসতে

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

কুশখালী বাজারে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আন

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদ

13

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও প্রসূতি ম

14

আনন্দপুরের ঐক্যের বার্তা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে এ ক

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20