Anb24
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, ১০০ পিস ইয়াবা উদ্ধার

মোঃ শাহজাহান বাশার 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাতে এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে মাদক কারবারের অভিযোগে দুইজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রেজানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই মো. নুর-আল-আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের শশীদল বাজারের উত্তর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনির হোসেনের বন্ধ গ্যারেজের সামনে পাকা রাস্তা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রেজাউল করিম (১৯) ও অন্তর (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআই সুজন কুমার আচার্যের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি মো. এরশাদ মিয়া (৫৭)-কে গ্রেফতার করে। তিনি দক্ষিণ চান্দলা এলাকার বাসিন্দা। ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-১২, তারিখ ৭ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।

এছাড়া একই দিন এসআই মো. শামীম হোসেন ও এসআই মাহতাব হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে মো. মহসিন আলম (৩০) ও মো. সুরুজ মিয়াকে (৫৫) সামারি ট্রায়ালের জন্য আদালতে প্রেরণ করে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, পৃথক এসব অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে অভিযোগ, দীর্ঘদ

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

নিপ্পন পেইন্টের বিশেষ সম্মাননা পেল রেডএক্স

14

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

15

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশ গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জ

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20