Anb24
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও প্রসূতি মাদেরকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পরিচালিত এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও নবজাতক শিশুর স্বাস্থ্যসেবা ও যত্ন নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট (স্বাস্থ্য) ফার্স্ট সেক্রেটারি সামান্থা ডিগনাম। এছাড়া উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, এমএনসিএএইচ-এর হেলথ ম্যানেজার ডা. দেওয়ান, মোঃ এমদাদুল হক, এমএনএইচ অ্যান্ড এইচআইভি/এইডস-এর হেলথ স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, এসআরএইচআর স্পেশালিস্ট ডা. আবু সায়েদ হাসান এবং এসআরএইচআর প্রোগ্রাম অ্যানালিস্ট সামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, নাগেশ্বরী উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক, রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এলিনা খাতুন ও স্বাস্থ্য সহকারী রেজোয়ানুল হক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা দাস, ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার লিওবার্ট চিসিম, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হক সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান স্বাস্থ্যসেবার কার্যক্রম ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতা এবং নবজাতক শিশুর প্রয়োজনীয় পরিচর্যা ও যত্নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে। সমাবেশে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

5

Frontline Bangladesh-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মনোনীত

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

বুড়িচংয়ে পাঁচ শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি ও সম্মাননা প্র

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মা ও প্রসূতি ম

11

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

18

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20