anb24.net
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার, বাস জব্দ

মোঃ শাহজাহান বাশার

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মশাল মিছিলে অংশগ্রহণের সরঞ্জামসহ একটি বাস জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় ডেলিগেট গার্মেন্টসের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ আব্দুল মুত্তালীবসহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সাভার মডেল থানা পুলিশ সহযোগিতা করে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা-কর্মী। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত মশাল মিছিলে অংশগ্রহণের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রংপুরের মিঠাপুকুরের মো. রুবেল (৩৫), লালমনিরহাটের আদিতমারীর সুজন কুমার রায় (২৭), শেরপুরের শ্রীবরদীর মো. আব্দুল হামিদ (১৯), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মো. বাপ্পি হোসেন সাঈদ (২০), পটুয়াখালীর বাউফলের মো. ইউসুফ (২০) এবং সিরাজগঞ্জের কামারখন্দের মো. রাকিবুল ইসলাম (২৩)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় বসবাস করতেন।

অভিযানকালে পুলিশ একটি লাল-সিলভার রঙের হানিফ পরিবহনের বড় বাস, ১৫টি কেরোসিনমিশ্রিত মশাল, একটি হাতুড়ি, একটি করাত, প্রায় ৭০০ গ্রাম জিআই তার এবং ১২ ফুট বাই ৩ ফুট আকারের একটি ব্যানার জব্দ করে। ব্যানারটিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মশাল মিছিল এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নাম ও স্লোগান লেখা ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭, ৮, ৯, ১০ ও ১২ ধারায় মামলা-সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে শানে রিসালাত ও শানে আহলে বায়ত’ শীর্

1

আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদ

2

পীরযাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম কিনলেন ম

3

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে অভিযোগ, দীর্ঘদ

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দ

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

11

সরকারি স্বীকৃতি পেল অল সোসাইটি ফাউন্ডেশন, নেতৃত্বে নতুন কমিট

12

বুড়িচংয়ে পাঁচ শিক্ষার্থীর হিফজ সম্পন্ন, পাগড়ি ও সম্মাননা প্র

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধ

17

Frontline Bangladesh-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মনোনীত

18

বর্ণাঢ্য আয়োজনে আত্মপ্রকাশ করছে ‘মানবদীপ্তি সাংস্কৃতিক সংগঠন

19

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

20