anb24.net
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেতা বদলেছেন অনেকে, বদলাননি শাহজাহান—হাজী জসিম উদ্দিনের কাছে তৃণমূলের বিশেষ প্রত্যাশা

নেতা বদলেছেন অনেকে, বদলাননি শাহজাহান—হাজী জসিম উদ্দিনের কাছে তৃণমূলের বিশেষ প্রত্যাশা

১৭ বছরের রাজনৈতিক ত্যাগ, ব্যক্তিগত সম্পদ বিসর্জন ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি চান বাকশিমুলবাসী; বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ কে এম শাহজাহান।

বুড়িচং উপজেলা নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি এ কে এম শাহজাহান।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহজাহান বাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতন সহ্য করেও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি তিনি। দলের প্রয়োজনে নিজের মালিকানাধীন পাঁচটি সিএনজি বিক্রি করে অর্থ ব্যয় করেছেন। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখেও দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য।

রাজনীতির পাশাপাশি ইউনিয়নের বিএনপি পরিবারের সদস্যদের চিকিৎসা, শিক্ষা, আইনি ও পারিবারিক সংকটে সাধ্য অনুযায়ী সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন তিনি।

আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নসহ একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শাহজাহান।

হাজী জসিম উদ্দিনের প্রতি তৃণমূলের অনুরোধ

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক অঙ্গনে অনেক নেতা পরিবর্তন হলেও শাহজাহান তাঁর রাজনৈতিক অবস্থান ও নেতৃত্বের প্রতি আনুগত্য পরিবর্তন করেননি। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে রাজনীতি করে আসছেন।

তৃণমূলের প্রত্যাশা, হাজী জসিম উদ্দিন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা বিবেচনায় নিয়ে এ কে এম শাহজাহানের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন।

মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের প্রতি বিনীত অনুরোধ—দলের দুঃসময়ের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। এ কে এম শাহজাহানের দীর্ঘ রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে তাঁকে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করুন।

ত্যাগের মূল্যায়ন হোক, পরীক্ষিত নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠিত হোক।

বুড়িচং উপজেলা নিজস্ব প্রতিনিধি
ANB24.NET | সত্যের সন্ধানে বিশ্বজুড়ে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

নেতা বদলেছেন অনেকে, বদলাননি শাহজাহান—হাজী জসিম উদ্দিনের কাছে

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

16

আজ ঢাকায় আত্মপ্রকাশ হচ্ছে ‘মানবদীপ্তি হিউম্যানিটি অ্যাওয়ার্ড

17

আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধ

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

20