anb24.net
প্রকাশ : Nov 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুক-টিকটকে ব্যবসা করছেন বিদেশিরা, নজরদারি বাড়াচ্ছে মালদ্বীপ সরকার


অনুমোদন ছাড়া অনলাইন ব্যবসা পরিচালনার অভিযোগ; বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তদন্তে বিশেষ টাস্কফোর্স


মালদ্বীপে বসবাসরত বিদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়মবহির্ভূতভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে সরকার গঠিত বিশেষ টাস্কফোর্স।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম, বিশেষ করে টিকটকে পেজ খুলে বিদেশিদের ব্যবসা পরিচালনার প্রবণতা বেড়েছে। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে পোশাক, কেক, তৈরি খাবার, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য ও উপহারের প্যাকেট বিক্রি করছেন অনেক বিদেশি নাগরিক।


এ ধরনের ব্যবসার কারণে মালদ্বীপের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি অসম প্রতিযোগিতা তৈরি করছে বলেও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ রাজনৈতিক পরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাতু রিফাতু জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদেশিদের এভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।

তিনি বলেন, বিদেশিদের এ ধরনের স্বতন্ত্র ব্যবসা পরিচালনা দেশটির প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থী এবং নিষিদ্ধ। বিদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে গঠিত বিশেষ টাস্কফোর্স বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।


প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সরকার মালদ্বীপে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করা এবং নিয়মবহির্ভূত কর্মকাণ্ড বন্ধে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান পরিচালনার পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এদিকে, মালদ্বীপ ইমিগ্রেশন জানিয়েছে, অবৈধ বিদেশি কর্মীদের শনাক্ত করতে পরিচালিত বিভিন্ন অভিযানে বেশ কিছু অনিয়ম সামনে আসছে। এর মধ্যে অন্যতম হলো—কোনো বিদেশি কর্মীর ভিসার মেয়াদ বৈধ থাকলেও তিনি অনুমোদিত নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের বাইরে অন্য কোথাও কাজ করছেন।

এ ছাড়া অনুমোদিত কর্মক্ষেত্রের বাইরে কাজ করা এবং নিজ উদ্যোগে ব্যবসা পরিচালনাও আইন লঙ্ঘনের অন্যতম ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতা: মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে অনুমোদনহীনভাবে পণ্য বিক্রি কিংবা নিজ উদ্যোগে ব্যবসা পরিচালনার আগে দেশটির প্রচলিত আইন ও প্রয়োজনীয় অনুমতির বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে জরিমানা, আটক, ভিসা বাতিল কিংবা দেশে ফেরত পাঠানোর মতো ঝুঁকি তৈরি হতে পারে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

2

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

3

আইন ও সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননায় ভূষিত হলেন প্রধ

4

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ভারতীয় বিয়ার ও হুইস্কিসহ

5

ঠাকুরগাঁওয়ে বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে অভিযোগ, দীর্ঘদ

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

Frontline Bangladesh-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে মনোনীত

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ গ্রেপ্

11

সোনার বাংলা সাংস্কৃতিক সংগঠনের আংশিক কমিটি পুনর্গঠন, সভাপতি

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

এস ইসলামের মালিক শফিকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, টাকা ফে

17

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

18

আনন্দপুরের ঐক্যের বার্তা চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে এ ক

19

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

20