সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১২ অক্টোবর, ২০২৬, ০১:৪৩ এএম
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ। তিনি ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নাসরুল্লাহ উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি। ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর পান বলে জানা গেছে।
নাসরুল্লাহর পরিবারে রয়েছেন স্ত্রী মাহহুবা, সাত বছর বয়সী ছেলে জামিল, পাঁচ বছর বয়সী মেয়ে নাবিলা, দুই বছর বয়সী ছেলে জায়ায এবং তাঁর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মা জাহানারা বেগম।
নিহতের বড় বোনের স্বামী মাওলানা নাছির উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান নাসরুল্লাহ। শনিবার বিকেলে তাঁরা তাঁর মৃত্যুর খবর পান।
প্রবাসের মাটিতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করা নাসরুল্লাহর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক বিরাজ করছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যমরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
২২ জুলাই, ২০২৬রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
১০ অক্টোবর, ২০২৬সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।