সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৯:৫১ পিএম
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি হায়েস মাইক্রোবাস থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সীমান্তবর্তী গাংরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৬টার দিকে গীতবাড়ি বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা নামক স্থানে একটি হায়েস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৮৯ দশমিক ৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মাইক্রোবাসটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে বিজিবি’র এমন অভিযান অব্যাহত থাকবে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যদুর্নীতি দমন কমিশনের টানা অভিযানে গ্রেফতার ২ কর্মকর্তা
২২ জুলাই, ২০২৬জরুরি জনস্বার্থে রিট আবেদন নিষ্পত্তিতে নতুন গাইডলাইন
২২ জুলাই, ২০২৬সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দাবির মামলায় রুল জারি
২২ জুলাই, ২০২৬উচ্চ আদালতে রিট: সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ
২২ জুলাই, ২০২৬অর্থপাচার মামলার প্রধান আসামির স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত
২২ জুলাই, ২০২৬ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
২২ জুলাই, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
চৌদ্দগ্রামে বিজিবি’র অভিযানে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।