সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ এএম
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুর-১-এর শাহ আলীবাগের ৮২ নম্বর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণমুখী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় নবনিযুক্ত মহাসচিব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় বিএসপি দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।
নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের নেতৃত্বে দলের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের কাছে বিএসপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি পৌঁছে দেওয়া হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে হবে। দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন বিএসপির ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া ও মো. মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মো. আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম বারী, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মানিক, সহ-অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মিয়া, সহ-দপ্তর সম্পাদক একে নাহিদ, সহ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম কামরুল এবং সহ-ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য মরিয়ম বেগম, আফরিনা পারভীন, প্রফেসর মাহবুবুর রহমান ও প্রফেসর আব্দুল হালিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত মহাসচিবকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য(no title)
৮ ঘণ্টা আগেবাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
১৫ ঘণ্টা আগেবুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু
০৭ অক্টোবর, ২০২৬মুক্তিযুদ্ধে ফরাসি বন্ধু আঁদ্রে মালরো: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক বিশ্বমানবের অঙ্গীকার
০৭ অক্টোবর, ২০২৬দাউদকান্দি মডেল থানার বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পুরস্কার অর্জন
০৭ অক্টোবর, ২০২৬২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন
০৬ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।