সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ এএম
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
- মো. শাহজাহান বাশার
- ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৬: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ দাবিতে স্মারকলিপি দেয় দলটি। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
প্রতিনিধি দলে ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, এআরএম জাফরুল্লাহ চৌধুরী, মুখপাত্র মো. নাজমুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী এবং দপ্তর সম্পাদক মো. মিরাজ খান।
স্মারকলিপি দেওয়ার পর প্রেস ব্রিফিংয়ে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাস করছেন। তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। একই সঙ্গে নিজ নিজ এলাকার পরিবার, সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
লেবার পার্টির চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, বিদেশে অবস্থান করলেও একজন নাগরিকের নাগরিকত্ব কিংবা নিজ এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক বিলুপ্ত হয় না। ফলে আইন অনুযায়ী যোগ্য ও নিবন্ধিত প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
দলটির স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থার অভিজ্ঞতা এবং নির্বাচন কমিশনের প্রযুক্তিনির্ভর ভোটিং উদ্যোগকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসী ভোটারদের জন্য নিরাপদ, স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য পোস্টাল ভোটিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
লেবার পার্টির প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকার নির্বাচনের সব স্তরে যোগ্য প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, IT-supported Postal Voting ব্যবস্থার অভিজ্ঞতা স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োগ, জাতীয় পরিচয়পত্র (NID) ও ভোটার তথ্যের ভিত্তিতে প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা নির্ধারণ এবং অনলাইন নিবন্ধন ও পরিচয় যাচাইয়ের ব্যবস্থা চালু করা।
এ ছাড়া ব্যালট প্রেরণ, ফেরত গ্রহণ ও ভোট গণনার ক্ষেত্রে স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য ব্যবস্থা নিশ্চিত করা, দ্বৈত ভোট প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রয়োজন হলে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা সংশোধন, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের ভোটিং বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান এবং প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সময়সীমাভিত্তিক রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
প্রয়োজনে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী পোস্টাল ভোটিং চালুরও প্রস্তাব দিয়েছে লেবার পার্টি। দলটির মতে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত।
স্মারকলিপিতে নির্বাচন কমিশনের প্রতি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরামগড় বিজিবির পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ
৬ ঘণ্টা আগেকুমিল্লার কৃতি সন্তান মোশাররফ হোসেন খান চৌধুরী জীবনে স্বপ্ন ছিল শিক্ষার আলো ছড়ানো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ডেমো নিউজ
২২ জুলাই, ২০২৬দিনাজপুরে টানা বর্ষণে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা
২২ জুলাই, ২০২৬উত্তরাঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
২২ জুলাই, ২০২৬কক্সবাজারে পর্যটক সমাগম বৃদ্ধিতে নিরাপত্তা জোরদার
২২ জুলাই, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার দাবি লেবার পার্টির
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে