সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৩ এএম
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মাজার হামলাকারীদের সকল চক্রান্ত রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ সুফিসাধকদের বিকল্প নেই—সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী।
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ শাহজাহান বাশার।
গাজীপুর জেলা ও মহানগরের সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাজার, খানকা, মসজিদ ও মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বুধবার (৭ অক্টোবর) গাজীপুর কেন্দ্রীয় খানকাহ শরীফে এ সভার আয়োজন করে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গাজীপুর জেলা ও মহানগর শাখা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন দরবার শরীফের পীর-মাশায়েখ, সুফি সাধক, আলেম-ওলামা এবং সংগঠনটির আশেকান ও ভক্তরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওলাদে রাসুল (সা.) শাহ সুফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
তিনি বলেন, মাজারে হামলা ও ভাঙচুরের মাধ্যমে ইসলাম ও সুফি ভাবধারার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। ২০২৪ সালের পর থেকে বিভিন্ন স্থানে মাজার, খানকা, মসজিদ ও মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও ধর্মীয় গ্রন্থ পোড়ানোর যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও আধ্যাত্মিক স্থাপনাগুলো পুনর্নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গাজীপুরসহ সারাদেশের পীর-মাশায়েখ ও দরবার শরীফগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। ইসলামি মূল্যবোধ রক্ষা, সুফিবাদী ভাবধারার প্রসার এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ও পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা ইসলাম ও সুফিসাধনার প্রসার, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন সুরেশ্বরী দরবার শরীফের শাহসূফী সায়্যিদ আলম নুরী সুরেশ্বরী, বৈরাবরী দরবার শরীফের শাহ সূফী সৈয়দ রওশন আলী রেজবী, পাগলা শাহী দরবার শরীফের শাহ সূফী আকবর বরকত হায়দারী, মাওলানা আবদুল আউয়াল আল-কাদরী, আমজাদিয়া দরবার শরীফের মাওলানা হোসাইন আফজাল রিয়াদ, মাওলানা আব্দুল হাকিম জেহাদী, শাহে মদিনা দরবার শরীফের মুফতী রফিকুল আযম আশরাফী, আব্বাসিয়া দরবার শরীফের আলহাজ্ব আব্দুল করিম আল-কাদরী, ছাইলকের দরবার/গাউসে আযম দরবার শরীফের মুফতি সিদ্দিকুর রহমান আল-কাদরী, ছোট দেওড়া চিশতিয়া দরবারের শাহ সূফী মেহেদী হাসান নূরী, খব্-মিলমুন দরবার শরীফের শাহ সূফী মান্নান আল-কাদরী, জৈনা বাজারের মুফতি ফজলুল হক গাজীপুরী, করইতলী বিশ্ব মাকাম দরবার শরীফের শাহ সূফী মাঈনুদ্দিন চিশতি নিজামী, নলজানীর শাহ আশরাফ চিশতি, হায়দারী দরবারের শাহ মো. নাছির উদ্দিন, কালীগঞ্জের বক্তারপুরের শাহ মো. হিসেল সরকার, মাদলাপুরী দরবারের শাহ মো. বাদল মিয়া আল-মাইজভাণ্ডারী, আমবাগ-কুনাবাড়ীর মোহাম্মদ আলাউদ্দিন, শ্রীপুরের বরমীর মোশারফ সিরাজী ও বুরহান মোহাম্মদ রানা।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট শাহ সুফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
৫ ঘণ্টা আগেসাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬সরকারি তালিকায় মসজিদের নাম, তবু সম্মানি ভাতার তালিকায় নেই—কেন?
০১ অক্টোবর, ২০২৬বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের সংশোধিত আহ্বায়ক কমিটি প্রকাশ যুগ্ম আহ্বায়ক হলেন এএনবিটোয়েন্টিফোর ডট নেটের প্রকাশক মোহাম্মদ মাহামুদুল
২৮ সেপ্টেম্বর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।