সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩০ এএম
দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
মোঃ মাজহারুল ইসলাম
নাটোর জেলা প্রতিনিধি
দয়ারামপুর বাজার থেকে নাটোর জেলার পিটিআই মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন অংশ সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
সড়কটির এমনই ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে পণ্যবাহী একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে ব্যস্ত অংশগুলো দ্রুত সংস্কার ও প্রশস্ত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ সড়ক দিয়ে প্রতিদিন অটো, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার সংকীর্ণতা, ভাঙাচোরা অংশ ও পাশের মাটি সরে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে দয়ারামপুর বাজার থেকে পিটিআই মোড় পর্যন্ত পুরো সড়কটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও প্রশস্তকরণের ব্যবস্থা নেওয়া হোক।
দ্রুত পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি নিরাপদ ও চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
৫ ঘণ্টা আগেসুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬সরকারি তালিকায় মসজিদের নাম, তবু সম্মানি ভাতার তালিকায় নেই—কেন?
০১ অক্টোবর, ২০২৬বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের সংশোধিত আহ্বায়ক কমিটি প্রকাশ যুগ্ম আহ্বায়ক হলেন এএনবিটোয়েন্টিফোর ডট নেটের প্রকাশক মোহাম্মদ মাহামুদুল
২৮ সেপ্টেম্বর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।