সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৪:২৬ এএম
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
আজিজুর রহমান জয়নাল, সিলেট প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগীয় কমিটি। এক অভিনন্দন বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সভাপতি এনাম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরীসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। একই সঙ্গে গোলাপগঞ্জের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে এনাম আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু দায়িত্ব পেয়েছেন। কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম. আব্দুল জলিল। জাতীয় সাংবাদিক সংস্থা, সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা হয়েছে। পাশাপাশি পেশাগত সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য(no title)
৮ ঘণ্টা আগেবাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
১৫ ঘণ্টা আগেবিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
১৬ ঘণ্টা আগেবুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু
০৭ অক্টোবর, ২০২৬মুক্তিযুদ্ধে ফরাসি বন্ধু আঁদ্রে মালরো: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক বিশ্বমানবের অঙ্গীকার
০৭ অক্টোবর, ২০২৬দাউদকান্দি মডেল থানার বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পুরস্কার অর্জন
০৭ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।