সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:৪৮ এএম
পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ? মাধবদীতে লাখ লাখ টাকার মাছ নিধন
মাধবদীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, লাখ লাখ টাকার মাছ নিধন
মাধবদী প্রতিনিধি : রুনা আক্তার
নরসিংদীর মাধবদীর রাইনাদী নোয়াপাড়া গ্রামে শখ, ভালোবাসা ও দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ৪০ শতাংশের একটি পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত পুকুরটির মালিক তারিকুল ইসলাম জুয়েল। পুকুরটি পরিচালনা করেন তার বড় ভাই তৌহিদুল ইসলাম সোহেল।
স্বজনদের ভাষ্য, নিজেদের শ্রম, ঘাম ও দীর্ঘদিনের যত্নে পুকুরটিতে মাছ চাষ করে আসছিলেন তারা। তাই মাছ নিধনের ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই নয়, তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নও বড় ধরনের আঘাতের মুখে পড়েছে।
সোমবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পানিতে বিপুলসংখ্যক মাছ মরে ভেসে থাকতে দেখেন তারা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ক্ষতিগ্রস্তরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
৭ ঘণ্টা আগেসুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬সরকারি তালিকায় মসজিদের নাম, তবু সম্মানি ভাতার তালিকায় নেই—কেন?
০১ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ? মাধবদীতে লাখ লাখ টাকার মাছ নিধন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।