সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ এএম
রাউজানে আজিমুশশান জশনে রাহমাতুল্লিল আলামিন মাহফিল ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন সম্পন্ন
শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.)-এর আদর্শে বাহ্যিক আমল ও আত্মশুদ্ধির সমন্বয়ে পূর্ণাঙ্গ জীবন গড়তে হবে”—শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
মোঃ শাহজাহান বাশার
চট্টগ্রামের রাউজানে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আজিমুশশান জশনে রাহমাতুল্লিল আলামিন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরায় বায়তুল জান্নাত এবাদতখানার পাশের মাঠে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হুজুর কেবলা গহিরা সুন্নীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত শাহসূফি মওলানা সৈয়দ দোস্ত মুহাম্মদ (রহ.) এর মাজার জিয়ারত করেন।এ সময় উনার আওলাদ মাওলানা সৈয়দ মুহাম্মদ জুনুরাইন আল-কাদেরী সাহেব সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদন উপস্থিত ছিলেন।
মাহফিলে মেহমান-এ-আলা হিসেবে বক্তব্য দেন মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (দ.), শাহজাদায়ে গাউছুল আজম, রাহবারে শরীয়ত ও তরিকত আলহাজ শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল-মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।
বক্তব্যে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.) মানুষকে শুধু বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থেকে ঈমান, আমল, চরিত্র ও আত্মশুদ্ধির সমন্বয়ে পূর্ণাঙ্গ জীবন গড়ার শিক্ষা দিয়েছেন। আল্লাহর প্রতি ঈমানের দাবি হলো সেই বিশ্বাসকে জীবনের প্রতিটি কাজে বাস্তবায়ন করা। নামাজ, রোজা, জাকাত ও হজের মতো ইবাদত যথাযথভাবে পালনের পাশাপাশি মানুষের সঙ্গে সুন্দর আচরণ, সত্যবাদিতা, বিনয়, ধৈর্য, সংযম ও উত্তম চরিত্র গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় সংগ্রাম নিজের নফস ও প্রবৃত্তির বিরুদ্ধে। অহংকার, লোভ, লোকদেখানো মনোভাব, হিংসা এবং অতিরিক্ত দুনিয়ামুখী আসক্তি থেকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। জীবনের মূল লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইবাদত কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত প্রভাব মানুষের জীবন ও আচরণে প্রতিফলিত হয় না; বরং ইবাদতের মাধ্যমে হৃদয় ও চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে।
শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরও বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.)-এর শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো শরিয়তের বিধান অনুসরণ, অন্তরের পরিশুদ্ধি, আল্লাহর স্মরণ, নেক আমল এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা। বাহ্যিক আমল ও অভ্যন্তরীণ চরিত্র—উভয় দিকের সংশোধনের মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণতার পথে এগিয়ে যেতে পারে।
মাহফিলের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য হযরতুল হাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ জুনুরাইন আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান গহিরা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা মুহাম্মদ নুরুল মুনাওয়ার চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকার মোহাম্মদপুর জামেয়া কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল হাজ আল্লামা মুফতি হাফেজ মাওলানা মনিরুজ্জামান আল-কাদেরী। বিশেষ আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরতুল আল্লামা কাজী মুহাম্মদ ইউনুস রেজভী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান পৌরসভা শাখার সভাপতি হযরতুল হাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ সিরাজুল ইসলাম চিশতী, কালাচাঁদ চৌধুরী জামে মসজিদের খতিব হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ শফিকুল রহমান, হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের আলেম, ওলামা, মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.) ফাউন্ডেশনের সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আবু নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া আল-আমিন হামেদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ বেলাল রেজা।
এতে মাওলানা আবু তাইয়্যেব ফারুকী, মাওলানা জামাল উদ্দিন আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আইনুল আবেদীন, মাওলানা মুহাম্মদ নূর উদ্দিন, হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, মাওলানা সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন, মাওলানা মুহাম্মদ এরশাদ খন্দকার, মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মাওলানা মুহাম্মদ আনোয়ার, হাফেজ মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কাদেরী, মাওলানা মুহাম্মদ নুরুল মুত্তাকিন, মাওলানা শওকত হোসাইন তৈয়্যবী, মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দিন সাবিকর, হাফেজ মুহাম্মদ মিজান, মাওলানা কাজী মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ওয়াহিদসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মাহফিলে স্থানীয় মুসল্লি, ভক্ত-অনুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আখেরি মোনাজাত পরিচালনা করেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য(no title)
১০ ঘণ্টা আগেবাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
১৭ ঘণ্টা আগেবিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
১৯ ঘণ্টা আগেবুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু
০৭ অক্টোবর, ২০২৬মুক্তিযুদ্ধে ফরাসি বন্ধু আঁদ্রে মালরো: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক বিশ্বমানবের অঙ্গীকার
০৭ অক্টোবর, ২০২৬দাউদকান্দি মডেল থানার বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পুরস্কার অর্জন
০৭ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
রাউজানে আজিমুশশান জশনে রাহমাতুল্লিল আলামিন মাহফিল ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন সম্পন্ন
গাউসে পাক আব্দুল কাদের জিলানী (রা.)-এর আদর্শে বাহ্যিক আমল ও আত্মশুদ্ধির সমন্বয়ে পূর্ণাঙ্গ জীবন গড়তে হবে”—শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।