সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:৫১ এএম
চাঁপাইনবাবগঞ্জে ডিলারের টিসিবির পণ্যের গুদামে আগুন, নেভাতে গিয়ে তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ডিলারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ডিলারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে মো. নয়ন (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এ ঘটনা ঘটে।
নয়ন হাটবাকইল এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এমদাদুল হক জানান, হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবি ডিলারের গুদামে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উদ্ধার অভিযানের সময় নয়নের মরদেহ উদ্ধার করা হয়।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র প্রথম আলোকে বলেন, এক ডিলারের টিসিবির মালামাল রাখার গুদামে আগুন দেখতে পেয়ে নয়নসহ কয়েকজন নেভাতে যান। গুদামের শাটারগেটের তালা ভেঙে তাঁরা ভেতরে ঢোকেন। নয়ন সেখানে আটকা পড়েন। অন্যরা বের হয়ে এলেও তিনি আর বের হতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে নয়নের মরদেহ উদ্ধার করেন।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যসাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্যাপন
২৩ জুলাই, ২০২৬বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত
২৩ জুলাই, ২০২৬রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
২৩ জুলাই, ২০২৬বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন
২৩ জুলাই, ২০২৬লাইফ সাইকেল
২৩ জুলাই, ২০২৬মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার
২৩ জুলাই, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
চাঁপাইনবাবগঞ্জে ডিলারের টিসিবির পণ্যের গুদামে আগুন, নেভাতে গিয়ে তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক ডিলারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।