google.com, pub-6637782159842896, DIRECT, f08c47fec0942fa0

মেনু ও ক্যাটাগরি

প্রচ্ছদ

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দায় বাংলাদেশ

00:00
00:00
সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধের নিন্দায় বাংলাদেশ

বাংলাদেশ বলেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটিতে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি সৃষ্টি করে।

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, শান্তি–স্থিতিশীলতা বিনষ্ট ও আন্তর্জাতিক সমুদ্র–বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ বলেছে, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটিতে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্যের স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি সৃষ্টি করে।

নৌ চলাচলের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। ঢাকা বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন অনুযায়ী, লোহিত সাগরসহ আন্তর্জাতিক সমুদ্রপথে বৈধ, বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈশ্বিক অর্থনীতির জন্য লোহিত সাগরের গুরুত্ব সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লোহিত সাগর যে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, সে কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ করিডর লোহিত সাগরে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনবে।’

এ প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী সব নাবিক ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাসহ সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ; সেই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ বলেছে, সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সম্পৃক্ততার মাধ্যমেই সংঘাতের টেকসই সমাধান সম্ভব।

শেয়ার:

পাঠকদের মতামত 0

শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্য
এই সংবাদের জন্য নতুন মন্তব্য গ্রহণ করা বন্ধ রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন আপনি!

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

২৩ জুলাই, ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদ্‌যাপন

বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

২৩ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনাল আবারও আয়োজনের দাবিতে সই করেছেন ৬২ হাজার আর্জেন্টাইন ভক্ত

রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

২৩ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

২৩ জুলাই, ২০২৬
বাবা–মেয়েকে হত্যায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণের সাজা কমে যাবজ্জীবন

লাইফ সাইকেল

২৩ জুলাই, ২০২৬
লাইফ সাইকেল

মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

২৩ জুলাই, ২০২৬
মব সৃষ্টি করে পুলিশের হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেওয়া আসামি বাঁশখালীতে গ্রেপ্তার

অনলাইন জরিপ (Poll)

সকল পোল »

আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?

আজকের বিশেষ তথ্য TODAY
ইংরেজি তারিখ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
বাংলা সন: ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
হিজরি তারিখ: ২৭ রবীউস সানী, ১৪৪৮ হিজরী
সাহরী: -- মি. ইফতার: -- মি.
সূর্যোদয়: -- মি. সূর্যাস্ত: -- মি.
নামাজের সময়সূচী (৫ ওয়াক্ত)
ফজর --
যোহর --
আসর --
মাগরিব/ইফতার --
ইশা --
সাহরী শেষ --
1
রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

রাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা

2
(no title)

(no title)

3
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

4
বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা

5
সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

6
বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু

বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু

7
মুক্তিযুদ্ধে ফরাসি বন্ধু আঁদ্রে মালরো: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক বিশ্বমানবের অঙ্গীকার

মুক্তিযুদ্ধে ফরাসি বন্ধু আঁদ্রে মালরো: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এক বিশ্বমানবের অঙ্গীকার

8
দাউদকান্দি মডেল থানার বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পুরস্কার অর্জন

দাউদকান্দি মডেল থানার বিভিন্ন ক্যাটাগরিতে ১২ পুরস্কার অর্জন

9
সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার

10
২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪টি বই’-কুমিল্লায় ড. আ ন ম এহছানুল হক মিলন