সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১০ অক্টোবর, ২০২৬, ০৮:৪০ এএম
আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা
২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি। ইনস্টাগ্রামে ইন...
২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি।
ইনস্টাগ্রামে ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং বিশ্বের ফুটবলপ্রেমীদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা তারা কখনও ভুলবে না।
তিনি আরও লেখেন, ২০২২ সালে শিরোপা জয়ের পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠা তোমাদের ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ। এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ পর্যন্ত এত আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য ধন্যবাদ।
আর্জেন্টিনাকে উদ্দেশ্য করে ইনফান্তিনোর এই বার্তাটি এসেছে এমন এক সময়ে, যখন দলটি বিশ্বজুড়ে নানা সমালোচনার মুখে পড়েছে। এমনকি মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও ২০২৬ বিশ্বকাপ শেষে ব্যঙ্গাত্মকভাবে সেই সমালোচকদের ধন্যবাদ জানিয়েছিলেন।
অন্যদিকে দলের আরেক তারকা রদ্রিগো ডি পল ফাইনালের পর নানা ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কড়া জবাব দেন।
তবে ইনফান্তিনো বিতর্কের দিকে না গিয়ে আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই তুলে ধরেছেন। বিশেষ করে তিনি এমন বিষয়গুলোর প্রশংসা করেছেন, যেগুলোর বেশিরভাগই মেসি ও তার সতীর্থদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিতর্কের ঊর্ধ্বে ছিল।
স্পেনকেও অভিনন্দন ইনফান্তিনোর
অবশ্য শুধু আর্জেন্টিনাই নয় ২০২৬ বিশ্বকাপে শীর্ষ চার দলের প্রত্যেকটির জন্যই তিনি আলাদা করে বার্তা প্রকাশ করেছেন। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে ইনফান্তিনো লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর স্পেন আবারও ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যুক্ত হলো, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। পরিবার, সমর্থক এবং পুরো জাতির সঙ্গে উদযাপন করুন। ফুটবল ইতিহাসে নিজেদের স্থান আপনারা অর্জন করেছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
৮ ঘণ্টা আগেসুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬সরকারি তালিকায় মসজিদের নাম, তবু সম্মানি ভাতার তালিকায় নেই—কেন?
০১ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা
২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনাকে অভিনন্দন জানান তিনি। ইনস্টাগ্রামে ইন...
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।