সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:০১ পিএম
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উদযাপিত
মো.মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
"ঘর থেকেই শুরু করি, দূর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় রামগড় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা অফিসের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম, করিম।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা এখন বিশ্বে প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্ঘটনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করে তুলতে হবে।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন। মহড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে হাতে-কলমে প্রদর্শন করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে মহড়াটি পর্যবেক্ষণ করে এবং প্রাথমিক অগ্নিনির্বাপণ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্লাহ্, উপজেলা জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার কি নিজস্ব নিউজ পোর্টাল দরকার?
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যমরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
২২ জুলাই, ২০২৬আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী
১৩ অক্টোবর, ২০২৬ন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন
১০ অক্টোবর, ২০২৬কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন
১০ অক্টোবর, ২০২৬(no title)
০৯ অক্টোবর, ২০২৬বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
০৯ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উদযাপিত
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।