সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১৭ অক্টোবর, ২০২৬, ০৩:৪৯ পিএম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০
ঢাকা প্রতিনিধি: বিশেষ ক্ষমতা আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মাসুদ খান (৪৬)-কে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
এসআরবি-১০-এর দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মুজাহিদনগর এলাকায় অভিযান চালানো হয়।
এসআরবি-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
গ্রেপ্তার মাসুদ খান ঢাকা জেলার নবাবগঞ্জ থানার টিকরপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জাফর উল্লাহ খান। তিনি ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার মামলা নম্বর ২১(৮)১৮-এর আসামি। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) ধারায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ খান দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এসআরবি-১০।
গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র: এসআরবি-১০
আপনার কি নিজস্ব নিউজ পোর্টাল দরকার?
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যরাজধানীর বুড়িগঙ্গা নদী পরিচ্ছন্নতায় নামছে অত্যাধুনিক বোট
২২ জুলাই, ২০২৬পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের মেলায় উপচে পড়া ভিড়
২২ জুলাই, ২০২৬হাজারীবাগে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
২২ জুলাই, ২০২৬মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাসের অভিযান
২২ জুলাই, ২০২৬মেট্রোরেলের নতুন স্টেশনের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে
২২ জুলাই, ২০২৬ঢাকার বায়ুদূষণ রোধে বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২২ জুলাই, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ খান গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।