সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ২১ অক্টোবর, ২০২৬, ০৩:২২ এএম
মালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে আটক, ভারতীয় ও বাংলাদেশি,
মালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে দুই বিদেশি আটক, একজন বাংলাদেশি
হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান; এর আগে একই অভিযোগে গ্রেপ্তার হন আরও তিন বাংলাদেশি
মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে অনুমোদনহীনভাবে উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে দুই বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজন ভারতের এবং অন্যজন বাংলাদেশের নাগরিক।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মালদ্বীপ পুলিশ জানায়, অননুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য চালু করা হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
অনলাইন নিউজের জন্য সেরা সমাধান - টেকবাড়ি ডটকম
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভারতীয় নাগরিক প্রদীপ চোলাকোতিল শঙ্করনারায়ন এবং বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাসেল মিয়া। অনুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) অনুমোদন ছাড়া লাইসেন্সবিহীন বৈদেশিক মুদ্রা কেনাবেচা ও এ ধরনের বাণিজ্যিক লেনদেন আইনবিরোধী। এ ধরনের কার্যক্রম সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে তথ্য ৯৩৮৮৭৩৩ নম্বরে এসএমএস, ভাইবার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাস্ক ফোর্সকে জানানো যাবে।
পুলিশ আরও জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে একই হটলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে অননুমোদিতভাবে উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের অভিযোগে আরও তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।
মালদ্বীপ, রেমিট্যান্স যোদ্ধা, সাংবাদিক
🌐 ANB24.NET — সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
আপনার কি নিজস্ব নিউজ পোর্টাল দরকার?
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যমালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে আটক, ভারতীয় ও বাংলাদেশি,
১ ঘণ্টা আগেমসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ জড়িত থাকার অভিযোগ, সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৫ অক্টোবর, ২০২৬মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে প্রবাসী বাংলাদেশীর
১০ অক্টোবর, ২০২৬হুলোহুলো মালে উপসাগরে সাঁতার কাটতে গিয়ে চীনা পর্যটক নিখোঁজ
২৮ সেপ্টেম্বর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
মালদ্বীপে অবৈধভাবে ডলার কেনাবেচার অভিযোগে আটক, ভারতীয় ও বাংলাদেশি,
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।