মোঃ শাহজাহান বাশার 
রাজধানীতে আবাসন খাতে ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখিয়ে চটকদারি বিজ্ঞাপন ও আকর্ষণীয় অফারের মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। 
বাহারি প্রচারণা,কম দামে ফ্ল্যাট, সহজ কিস্তি এবং নির্দিষ্ট সময়ে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়ার অভিযোগ  সমালোচিত এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট চেয়ারম্যান শফিকুল ইসলাম (শফিক) এর আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার আফতাব নগরের কার্যালয়ে ২০ জনের অধিক ভুক্তভোগী গত ১১ নভেম্বর বুধবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মানববন্ধন করেছেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বিজ্ঞাপনে চটকদার প্রচারণার মাধ্যমে আকৃষ্ট হয়ে তার কাছ থেকে জমির শেয়ার কিনে সর্বশান্ত হয়েছেন। শেয়ার কেনার সময় তার সাথে দলিলে চুক্তি হয়ে ছিলো এক বছরে ফ্ল‍্যাট বুজিয়ে
দিবে। ফ্ল‍্যাট দেওয়ার কথা তো দূরে থাক তার সাথে যোগাযোগ করার ও সুযোগ হচ্ছে না ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা আরো বলেন,প্রতারক শফিকুল ইসলাম শফিক আমাদের সাথে মহা-প্রতারণা করেছেন অন্যের প্লট নিজের দেখিয়ে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা খোঁজ নিয়ে দেখি যে প্ল‍ট টির শেয়ার আমরা কিনেছি সেই প্লট টি তার নয়। 
শফিকুল ইসলাম শফিকের কাছ থেকে প্রতারিত হয়েছে,রামপুরা ও আফতাব নগরের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান ফাতেমা বিল্ডার্স লিমিটেড সিইও মোঃ সামসুল হক  ও ফাতেমা বিল্ডার্স লিমিটেডের ম‍্যানেজিং ডিরেক্টর(এমডি) মোঃ ইদ্রিস আলম সরদার, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর আসাদ, তার কাছ থেকে নিয়েছেন ৬০ লাখ টাকা,বেসরকারি কর্পোরেট কোম্পানির একজন কর্মকর্তা একে এম জাবেদুর রহমান তার কাছ থেকে নিয়েছেন ৬০ লাখ  টাকা, “ব‍্যাংক কর্মকর্তা মোঃ আবুল খায়ের মিয়া থেকে নিয়েছেন ৫০ লাখ, পুরান ঢাকার রাশেদুল হাসান নামে এক ব‍্যবসায়ী  থেকে নিয়েছেন এক কোটি ৬০  লাখ টাকা, বেসরকারি চাকুরীজীবি আব্দুর রহমান এর কাছ থেকে প্রতারণার মাধ্যমে নিয়েছেন ৩৩ লাখ।
প্রতারক শফিকুল হাত থেকে বাদ যায়নি সয়ং পুলিশ, আইনজীবী ও দুদক কর্মকর্তা ও প্রফেসর । দুদক কর্মকর্তা ইকবালের কাছ থেকে নিয়েছেন এক কোটি ৬৫ লাখ 
 মালিবাগের বিশেষ শাখার এক পুলিশ সুপার(এসপি) কাছ থেকে প্রতারণা করে নিয়েছেন পুলিশ ৫৫ লাখ,সুপ্রিম কোর্টের এক সহকারী আইনজীবীর কাছ থেকে নিয়েছেন ৪২ লাখ টাকা, প্রফেসর রেজাউলের কাছ থেকে শেয়ার দেওয়া কথা বলে নিয়েছেন ৬০ লাখ টাকা।
এছাড়াও অসংখ‍্য মানুষের কাছ থেকে জমির শেয়ার দিবে হলে শতকোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক শফিকুল ইসলাম শফিক।
ভুক্তভোগী ফাতেমা বিল্ডার্স লিমিটেড সিইও মোঃ সামসুল হক বলেন প্রতারক শফিক চুক্তি অনুযায়ী আমাদের কোম্পানির নামে জমি দিবে বলে আমাদের থেকে  বিভিন্ন মেয়াদে ৭ কোটি টাকা নেন, যখন আমরা রেস্ট্রি দেওয়ার কথা বলি সেই আমাকে ভয়ভীতি মামলা হামলার হুমকি প্রদর্শন করেন ও আমার ও আমার কোম্পানির নামে তার ভুঁইফোড় কোম্পানির ফেইজে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
মানবন্ধনে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাদের জীবনের শেষ সম্ভল টুকুই আমরা এখন হারাতে বসেছি প্রতারক শফিকুল এর কাছ থেকে আমাদের কষ্টার্জিত টাকা গুলো ফেরত এনে দেন সেই সাথে প্রতারক শফিক’কে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেন। 
এস ইসলাম এস ড্রিম রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর আগেও পাহাড় পরিমান অভিযোগ রয়েছে,বিজ্ঞাপনে আধুনিক সুযোগ-সুবিধা, আকর্ষণীয় লোকেশন ও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। কোথাও নিজস্ব কোনো জমি নেই অন‍্যের জমিতে নির্মাণ কাজ দেখিয়ে জমির শেয়ার বিক্রি করে।
দীর্ঘসূত্রতা, চুক্তির শর্ত অনুযায়ী ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ার অভিযোগে তার বনশ্রীর অফিসে ভুক্তভোগীরা হট্টগোল চালায় পরভর্তিতে বনশ্রীর অফিস থেকে বাডিয়ালা জোরপূর্বক বের করে দেয়।বর্তমানে অফিস না থাকলে ও অনলাইনে চটকদার একের পর এক বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি ।
সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট আদালত সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরে  সারা দেশের আদালতগুলোতে জমির শেয়ারভিত্তিক আবাসন প্রকল্পে প্রতারণার অভিযোগে ৯ হাজার ৮২৩টি মামলা বিচারাধীন। 
অনুসন্ধানে জানা যায় প্রতারক মো. শফিকুল ইসলাম, জুম্মার নামাজ সহ প্রায় সময় নামাজ পড়ের গুলশানের আজাদ মসজিদে নিজেকে তাবলিকের লোক বলে ধর্মীয় লেবাসে নামাজরত ব‍্যক্তিদের তার্গেট করে তাদের কাছে মিথ‍্যা বানোয়াট কথা বলে আফতাব নগর ও বনশ্রীতে প্রাইম লোকেশনে কম দামে  অধিক মুনাফার লোভ দেখিয়ে জমির শেয়ার বিক্রি করার কথা বলে ভুয়া দলিলের মাধ‍্যমে গ্রহকের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান।অনেকের নিকট হতে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।
কানিজ সুলতানা শিল্পী নামে এক ভুক্তভোগী তার সামাজিক যোগাযোগ মাধ‍্যম ফেসবুকে লিখেছেন, বিশ্ব বাটপার, লোবাসধারী ভন্ড,প্রতারক একটা লোক,২০১৪ সন থেকে এর সাথে লেনদেন করে আজও আমরা ভুক্তভোগী! ওকে আইনের আওতায় নিলেও, আইনের ফাঁক ফোঁকড় গলিয়ে আবারও জামিনে বেরিয়ে এসে নতুন প্রতারণার ফাঁদ পেতেই চলেছে।
আরেক ভুক্তভোগী সাইফুল ইসলাম পলাশ তার ফেইসবুকে লিখেছেন, উনি একজন উচ্চমাত্রার প্রতারক,  শুধু উনিই না ওনার পরিবারের মধ্যে আরো অনেকেই আছে এমন প্রতারণার সাথে জড়িত। আফতাবনগরে ওনার কোন প্লট কিংবা প্রজেক্ট নেই। উনি অন্যের প্লটে কিংবা বিতর্কিত জমিতে সাইনবোর্ড দিয়ে শেয়ার বিক্রির নামে প্রতারণা করেন দীর্ঘদিন ধরে।  মজার বিষয় এটা সবাই জেনেই ওনার কাছে যাচ্ছে কারন বাজারে যে শেয়ারের দাম ৫০ লাখ ওনার থেকে কম দামে ২২-৩০ লাখে কিনতে যায়। এটা একবার ভাবে না যে কিভাবে এটা দিবে। যা হবার সেটাই হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়,প্রতিষ্ঠানটি আবাসন খাতের শীর্ষ সংগঠন রিহ্যাবের তালিকাভুক্ত নয়।প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে রাজধানী ও দেশের বিভিন্ন থানায়  চেক জালিয়াতি সহ প্রতারণার একাধিক মামলা রয়েছে। 
আবাসন খাত সংশ্লিষ্টদের মতে, ফ্ল্যাট কেনার আগে জমির মালিকানা, অনুমোদিত নকশা, রাজউকের অনুমোদন, ডেভেলপমেন্ট চুক্তি, নিবন্ধন এবং প্রতিষ্ঠানের পূর্ববর্তী প্রকল্পের বাস্তব অবস্থা যাচাই করা অত্যন্ত জরুরি।
প্রশ্ন উঠেছে, মানুষের আজীবনের সঞ্চয় দিয়ে কেনা একটি ফ্ল্যাটের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে কোনো অনিয়ম বা প্রতারণা থাকলে তার দায়ভার নেবে কোন প্রতিষ্ঠান?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রতারণার প্রমাণ পাওয়া গেলে এই ধরনের প্রতিষ্ঠানের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
রিহ্যাবের সভাপতি ড. মো. আলী আফজাল বলেন, "প্রতারণার অভিযোগ ওঠা এস ইসলামস ড্রিম রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটি রিহ্যাবের সদস্য নয়। সদস্য হলে অভিযোগগুলো আমলে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।
তিনি আরো বলেন, এ ধরনের ভুঁইফোড় প্রতিষ্ঠানের প্রকল্পে শেয়ার কেনার আগে ক্রেতাদেরও সতর্ক হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য কি না, প্রকল্পের রাজউকের অনুমোদন রয়েছে কি না এবং জমির মালিকানাসংক্রান্ত কাগজপত্র সঠিক কি না, তা ভালোভাবে যাচাই করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত।