সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:১৩ এএম
গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখানে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটও পৌঁছে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালায় এসআরবি। অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
এদিকে বিস্ফোরক উদ্ধারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান ও বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআরবির স্কোয়াড্রন লিডার নিফাজ বলেন, তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একটি ব্যাগের ভেতর বেশ কিছু বোমা পাওয়া গেছে। সেখানে আরও বিস্ফোরক রয়েছে কি না, তা জানতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
৫ ঘণ্টা আগেরাজধানীতে নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল হক পেলেন বিশেষ সম্মাননা
১০ অক্টোবর, ২০২৬সুন্নী ও তরিকতপন্থী পীর-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে গাজীপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
০৮ অক্টোবর, ২০২৬সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ: বরগুনায় সেই এসআই প্রত্যাহার
০৭ অক্টোবর, ২০২৬দয়ারামপুর বাজার–পিটিআই মোড় সড়ক যেন দুর্ঘটনার ফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
০৫ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
গণভবনের পেছনে ২০টির বেশি ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।