সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ১২ অক্টোবর, ২০২৬, ০৪:১১ এএম
(no title)
অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক নতুন মহাসচিব নির্বাচিত
বিএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক নতুন মহাসচিব নির্বাচিত
জনগণের জীবন-জীবিকা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, আইনের শাসন ও রাজনৈতিক সমঅধিকার নিশ্চিতসহ ১৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও জেলায় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিককে দলের নতুন মহাসচিব নির্বাচিত করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বিএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী।
সভায় গৃহীত ১৩ দফা দাবিতে জনজীবন, অর্থনীতি, কর্মসংস্থান, কৃষি, আইনশৃঙ্খলা, রাজনৈতিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় ব্যয়, স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএসপির ১৩ দফা দাবি
১. জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনা করে জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূল্যনীতি গ্রহণ।
২. বিদ্যুৎ ও গ্যাস সংকটের স্থায়ী সমাধানে জাতীয় জ্বালানি পরিকল্পনা গ্রহণ।
৩. বন্ধ কল-কারখানা চালু করে নতুন শিল্প ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। শ্রমিকের ন্যায্য মজুরি, চাকরি ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. কৃষকদের সময়মতো সার, বীজ, কীটনাশক, সেচ, বিদ্যুৎ ও কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। সার-বীজের কালোবাজারি, মজুতদারি, কৃত্রিম সংকট ও ডিলার পর্যায়ের অনিয়ম বন্ধ করতে হবে।
৫. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মজুতদারি, সিন্ডিকেট, বাজার কারসাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
৬. খুন, ধর্ষণ, বলাৎকার, নারী ও শিশু নির্যাতনসহ যৌন অপরাধের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে তাকে আইনের আওতায় আনতে হবে।
৭. মব সহিংসতা, গণপিটুনি ও আইন নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করতে হবে।
৮. সব বৈধ রাজনৈতিক দলের সমঅধিকার, মতপ্রকাশ, সভা-সমাবেশ ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা ও ‘রাজনীতির নামে বিরাজনীতিকরণ’ বন্ধ করে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে।
৯. ২০২৪ সালের গণআন্দোলনের ঘটনাবলি নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার করা যাবে না।
১০. মাজার, খানকা, দরগাহসহ সব ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচার করতে হবে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।
১১. সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা কার্যকরভাবে নিশ্চিত করতে হবে।
১২. বৃহৎ সরকারি ব্যয় ও বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের স্বার্থ, অর্থনৈতিক সক্ষমতা ও ঋণের বোঝা বিবেচনায় নিতে হবে।
১৩. রাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি, আইনের শাসন ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও জেলায় সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিককে বিএসপির নতুন মহাসচিব নির্বাচিত করা হয়।
বিএসপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী বলেন, “জনগণের জীবন-জীবিকা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে ১৩ দফা নিয়ে মাঠে থাকবে বিএসপি।” জনগণের জীবন, অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দলের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সভায় বক্তব্য দেন বিএসপির নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূঁইয়া, পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী, মোহাম্মদ মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব মো. আসলাম হোসাইন, যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া, যুগ্ম মহাসচিব সোহেল সামাদ বাচ্চু, ঢালি কামরুজ্জামান হারুন, মোহাম্মদ রাশেদ চৌধুরী, মো. মহরম আলী, সাংগঠনিক সম্পাদক এসএম বারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মানিক, সহঅর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মিয়া, প্রচার সম্পাদক চৌধুরী মোহাম্মদ হোসেন, ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সহশ্রমবিষয়ক সম্পাদক আক্তার হোসেন, প্রকাশনাবিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, মৎস্যবিষয়ক সম্পাদক জাহিদুল আলম, সহপ্রচার সম্পাদক কামরুজ্জামান কামরুল, কেন্দ্রীয় সদস্য উর্মি ইসলাম ও মরিয়ম আক্তার রোজীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জনগণের জীবনমান, অধিকার ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে রেখে দলীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যন্যায়বিচার, মানবিকতা ও বিবেকের লড়াই: আইনজীবী হাবিবুল হকের জীবনদর্শন
১০ অক্টোবর, ২০২৬কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হত্যা: হত্যার পর পুকুরে গোসল করে পালায় অটোরিকশাচালক, উদ্ধার আইফোন
১০ অক্টোবর, ২০২৬(no title)
০৯ অক্টোবর, ২০২৬বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে
০৯ অক্টোবর, ২০২৬বিএসপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে নবনিযুক্ত মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিকের ফুলেল শুভেচ্ছা
০৯ অক্টোবর, ২০২৬বুড়িচংয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানালেন সাইফুল ইসলাম টিপু
০৭ অক্টোবর, ২০২৬অনলাইন জরিপ (Poll)
সকল পোল »আপনি কি মনে করেন চলতি মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে?
ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।
(no title)
বিএসপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক নতুন মহাসচিব নির্বাচিত
ANB24.NET
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে, প্রবাসের খবর সবার আগে।