সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ এএম
মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার
মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার
মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার
মোঃ শাহজাহান বাশার
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থক দাবিতে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মুরাদনগর উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় ডিআর স্কুলের মাঠের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে এসআই মো. মহিন উদ্দিন, এসআই সুমন তালুকদার, পিএসআই রাজু বড়ুয়া, এএসআই কুসুম বড়ুয়া, এএসআই আবুল বাশার, এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ, এএসআই মোজাম্মেল হকসহ পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশের ভাষ্য, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকেরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের শাকিল ভূঁইয়ার ছেলে মোঃ হাসান ভূঁইয়া(১৮), একই গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে সাইফুল ইসলাম (১৮), রফিকুল ইসলামের ছেলে মোঃ তানজিদ(১৮), হান্নান ভূঁইয়ার ছেলে মোঃ হানিফ ভূঁইয়া(১৯), আব্দুল আজিজের ছেলে মোঃ মহিনুল ইসলাম(১৮), বিল্লাল ভূঁইয়ার ছেলে মোঃ হৃদয় ভূঁইয়া(১৪), মোঃ আল আমিনের ছেলে মোঃ মাসুদ(১৪), মৃত মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ ইয়াছিন(১৬), চৌধুরীকান্দি গ্রামের জামাল মিয়ার ছেলে মোঃ শাহেদ(১৮), একই গ্রামের মোঃ বজলুর ছেলে মোঃ আতিক(১৮), ভুবনঘর মধ্যপাড়ার মোঃ জয়নাল আবেদিনের ছেলে মোঃ আসিফ(১৮), মোচাগড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ মোবারক(১৯) ও মুরাদনগর কলেজপাড়ার শুক্কুর আলীর ছেলে মোঃ তানভীর হোসেন(১৪)।
গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে। তাদের মধ্যে হৃদয় ভূঁইয়া, তানভীর হোসেন ও মাসুদের বয়স ১৪ বছর এবং ইয়াছিনের বয়স ১৬ বছর। পুলিশ তাদের ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার
মুরাদনগরে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ জন গ্রেপ্তার
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে