সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ এএম
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
মোঃ শাহজাহান বাশার
ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬: বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনের সময় শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের হাতে এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিন বরাদ্দপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএস এলাকায় দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শহীদ ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের জন্য এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্য ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের সেবায় দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কার্যক্রমে প্রাণ বিসর্জন দেওয়া এবং গুরুতর আহত সামরিক বাহিনীর সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ সময় বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যদেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী।
২২ সেপ্টেম্বর, ২০২৬পরিত্যক্ত জমি থেকে জনপদ ব্রাহ্মণপাড়ায় কলেজপাড়া র গল্প মোশাররফ হোসেন খান চৌধুরীর ভূমিকা
২২ সেপ্টেম্বর, ২০২৬বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার
২১ সেপ্টেম্বর, ২০২৬বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক হলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার
২১ সেপ্টেম্বর, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ঘটনায় শহীদ-আহত ৭০ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে