সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
পোর্টাল: www.anb24.net | প্রিন্টের সময়: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৯ এএম
আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটি বাক্স (প্রতীক) হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি ক...
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটি বাক্স (প্রতীক) হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।
বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শায়খে চরমোনাই আরও বলেন, মদিনাওয়ালা কোনো দিন আমেরিকার দিকে যেতে পারে না। মদিনাওয়ালা যদি মদিনার দিকেই চলতে থাকে, তাহলে একদিন না একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। ইসলাম কোনো দিন ক্ষমতা কিংবা অর্থের বিনিময়ে কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রহমতে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন।
ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইনসহ অন্যান্য নেতারা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
পাঠকদের মতামত 0
শালীন ও গঠনমূলক মন্তব্য কাম্যজাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে 'লিগ্যাল অফিসার' হলেন জাইমা
৬ ঘণ্টা আগেমুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
১৮ ঘণ্টা আগেজাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্কে ওকলাহমা স্টেট বিএনপি নেতারা
২১ সেপ্টেম্বর, ২০২৬নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ
২৩ জুলাই, ২০২৬আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা
২৩ জুলাই, ২০২৬আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!
২৩ জুলাই, ২০২৬ফটো কার্ড স্টাইল নির্বাচন করুন
সংবাদের ছবি দিয়ে কিভাবে ফটো কার্ডটি ডাউনলোড করতে চান অপশন সিলেক্ট করুন
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে
আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটি বাক্স (প্রতীক) হবে। এর নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি ক...
ANB24
সত্যের সন্ধানে বিশ্বজুড়ে